Sukkari rotab dates|সুক্কারি খেজুর ১ কেজি রোতাব ৳ ১২০০ টাকা/
সুক্কারি খুবই মিষ্টি জাতের খেজুর। বিশেষ করে সুক্কারি রোতাব। এটি গাছপাকা হওয়ার কারণে একদিকে যেমন খুব মিষ্টি অপরদিকে কাঁচা কাঁচা স্বাদ পাওয়া যায়।
সুক্কারি রোতাব সম্পর্কে যারা জানেন, তারাই বলতে পারবেন এটা কত অমূল্য স্বাদের খেজুর। খেতে সবচেয়ে সেরা স্বাদ। বিশ্বাস না করুন তবে একবার খেয়েই দেখুন। আপনার শিশু সন্তান, বাবা-মা কিংবা সব বয়সী মানুষের জন্য পারফেক্ট খেজুর। যে খেজুর দিয়ে স্বয়ং সৌদি আরবে হাজীদের হারাম শরীফে ও মদিনাতুল মনোয়ারায় আপ্যায়ন করানো হয়।
অত্যাধিক মিস্টির কারনে এবং মুখে দিলে চিনির মত মিশে যায় দেখে এই খেজুরের নাম দেওয়া হয়েছে সুক্কারি খেজুর।
এই খেজুর কে অর্গানিক চিনি ও বলা হয়।
মুখে দিলেই গায়েব।
এতটাই সফট রসালো যে টপাটপ খাওয়া চলতে থাকবে।
এক বসায় কতগুলো খেয়েছেন গুনে রাখতে পারবেন না।
পজিটিভ দিক হচ্ছে এই খেজুরে পোকা হয় না।
এটি গাছ পাকা সুক্কারি রোতাব খেঁজুর।
এ খেজুরটি বাচ্চাদের জন্যও খুব উপাকারি। তারা চকলেটের মতো এটি পছন্দ করে থাকে।
১. রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে
শীতকালে প্রতিদিন খেজুর খেলে বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। এতে ক্যালশিয়াম, আয়রন, ভিটামিন, অ্যান্টি ব্যাক্টিরিয়াল ও অ্যান্টি অক্সিডেন্ট উপাদান উপস্থিত থাকে। যা শরীরকে শক্তিশালী করে তোলে। পাশাপাশি যে কোনও রোগ মোকাবিলায় সাহায্য করে।
২. হাড়ের স্বাস্থ্য ও রক্ত পরিশোধনে সাহায্য করে
খেজুরে প্রচুর পরিমাণে ম্যাগনেশিয়াম, ম্যাঙ্গনিজ ও সেলেনিয়ম থাকে। এই সমস্ত উপাদানগুলি হাড় মজবুত করার পাশাপাশি রক্ত পরিশোধন করতে সাহায্য করে। তাই বাচ্চাদের নিয়মিত খেজুর খাওয়ালে, তা তাদের হাড় মজবুত করতে সহায়ক হয়।
৩. বাচ্চাদের মধ্যে শক্তির সঞ্চার করে
চিনির ভালো বিকল্প হল খেজুর। এতে গ্লুকোস, ফ্রুক্টোস ও সুক্রোসের মতো প্রাকৃতিক চিনি বর্তমান। এটি শিশুদের সারাদিনের শক্তি জোগাতে সাহায্য করে। শীতকালে বাচ্চাদের প্রতিদিন খেজুর খাওয়ালে আলস্য দূর হয়।
৪. মস্তিষ্কের স্বাস্থ্যোন্নতি করে খেজুর
নিয়মিত খেজুর খেলে মস্তিষ্কের কাজ করার ক্ষমতা উন্নত হয়। গবেষণা থেকে জানা গিয়েছে যে মস্তিষ্কে ইন্টারল্যুকিন ৬-এর মতো ইনফ্ল্যামেটরি মার্কার কম করতে খেজুর সহায়তা প্রদান করে থাকে।
৫. রক্তের অভাব দূর করে
আপনার সন্তানের শরীরে রক্তের অভাব থাকলে, তা দূর করবে খেজুর নিয়মিত খেজুর খেলে লোহিত রক্তকণিকার স্তর বৃদ্ধি পায়। পাশাপাশি রক্তাল্পতাও দূর হয়। এতে উপস্থিত আয়রন অ্যানিমিয়া রোগীদের সুস্থ হতে সাহায্য করে। আয়ুর্বেদে রক্তাল্পতার চিকিৎসায় খেজুর ব্যবহার করা হয়।
- Select number of product you want to buy.
- Click Add To Cart Button
- Then go to checkout page
- If you are a new customer, please click on Sign Up.provide us your valid information information.
- Complete your checkout, we received your order, and for order confirmation or customer service contact with you
Reviews