আমাদের যে কোন পণ্য অর্ডার করতে কল বা WhatsApp করুন : 01303002156

Plum Blossom Honey(1kg)বরই ফুলের মধু

1600৳ 1200৳
Code: 1126

আপনি কি জানেন খাঁটি মধু চেনার সঠিক উপায় কি? খাঁটি মধু চেনার সবচেয়ে সঠিক উপায় হচ্ছে মধুর বৈশিষ্ট্য সম্পর্কে জানা।

 

যদি আপনি মধুর বৈশিষ্ট্য সম্পর্কে সঠিক জ্ঞান অর্জন করতে পারেন, তাহলে আপনি ভেজাল মধু থেকে দূরে থাকতে পারবেন এবং খাঁটি মধু চিনে কিনতে পারবেন ইনশাল্লাহ। মধুর বৈশিষ্ট্য বলতে বোঝাচ্ছি- কোন ফুলের মধু কোন এলাকায় উৎপাদন হয়, সেই মধুর রঙ দেখতে কেমন হয়, স্বাদ কেমন হয়, ঘ্রাণ কেমন হয়, ঘনত্ব কেমন হয়, জমে যায় কিনা, ফেনা হয় কিনা ইত্যাদি। এই তথ্য গুলো আপনি যতো বেশি জানতে পারবেন, শিখতে পারবেন, বুঝতে পারবেন, আপনি ততো বেশি খাঁটি মধু চিনতে পারবেন ইনশাআল্লাহ।

 

আপনি আমার কথা বিশ্বাস করুন আর নাই করুন, আমি একজন মৌ-খামারি হিসেবে এবং একজন ৫ বছরের বেশি মধু বিক্রির দীর্ঘ দিনের অভিজ্ঞতা থেকে বলতে পারি, খাঁটি মধু বা ভেজাল/কৃত্তিম মধু চেনার শর্ট-কার্ট ঘরোয়া কোনো পরীক্ষা নেই। ঘরোয়া পরীক্ষা বলতে বোঝাচ্ছি- আগুন, পানি, চুন, পিঁপড়া, ফ্রিজিং ইত্যাদি পরীক্ষা। আসলে এই পরীক্ষা গুলো দিয়ে খাঁটি বা ভেজাল/কৃত্তিম মধু চেনা সম্ভব নয়। যদি সম্ভব হতো তাহলে দেশে এতো ভেজাল মধু থাকতো না। কারণ এই ধরনের ঘরোয়া পরীক্ষা কম-বেশি আমরা সবাই জানি।

 

বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ভিন্ন ভিন্ন ফুলের আলাদা আলাদা বৈশিষ্টের মধু উৎপাদন হয়। তার মধ্য থেকে সবচেয়ে বেশি জনপ্রিয় এবং সবচেয়ে বেশি উৎপাদিত চার প্রকার মধু। চার প্রকার মধু হচ্ছে- সরিষা ফুলের মধু, কালোজিরা ফুলের মধু, লিচু ফুলের মধু এবং সুন্দরবনের মধু। এছাড়াও আরও কিছু ফুলের মধু অল্প পরিমাণে উৎপাদন হয়। আজকে আমি বরই ফুলের মধুর বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করবো ইনশাআল্লাহ। এবং বাদ বাকি মধু নিয়েও আলাদা আলাদা পোস্ট করা হবে ইনশাআল্লাহ।

 

মুল প্রসঙ্গে যাওয়ার আগে আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে জানা থাকতে হবে। যদি এই বিষয়টি না জানা থাকে তাহলে এই আর্টিকেল থেকে আসলে উপকৃত হওয়া সম্ভব নই। আর সেটি হচ্ছে, Raw Honey এবং Processing Honey এর মধ্যে পার্থক্যটা জানা।

 

Raw Honey এবং Processing Honey কাকে বলে?

মৌমাছি যে মধু তৈরি করে মৌচাকে জমা করে, সেই মধুই হচ্ছে কাঁচা মধু বা ‘র হানি’। সেটা গ্রাম গঞ্জের হাতে চাক কাটা মধু হোক বা বাক্সের ভেতরে পোষা মৌমাছি দিয়ে উৎপাদিত মধু হোক। এই দুই প্রকার মৌমাছিই যদি ফুল থেকে মধু সংগ্রহ করে, তাহলে এই দুই প্রকার মধুই ভালো মধু, খাঁটি মধু। বাজারে বিক্রি হওয়া বেশিরভাগ মধু প্রক্রিয়াজাত মধু বা Processing Honey। কাঁচা মধু এবং প্রক্রিয়াজাত মধু , এই দুই মধুর মধ্যে স্পষ্ট অনেক পার্থক্য রয়েছে। প্রক্রিয়াজাত করা হয় মধু গরম করার মাধ্যমে। আর মধু গরম করলে মধুর অনেক উপকারিতা নষ্ট হয়ে যায় এবং অনেক সময় ক্ষতিকর হয়ে যেতে পারে। তাই আমাদের অবশ্যই চেষ্টা করতে হবে ভালো মানের Raw Honey বা কাঁচা মধু খাওয়ার জন্য।

  • Select number of product you want to buy.
  • Click Add To Cart Button
  • Then go to checkout page
  • If you are a new customer, please click on Sign Up.provide us your valid information information.
  • Complete your checkout, we received your order, and for order confirmation or customer service contact with you

Reviews

0 Reviews
0 reviews
0.00%
0.00%
0.00%
0.00%
0.00%

0 items

0